নীল ইশারা

হে জীবন ! তুমি আর একবার এসো এ দেহে

জন্ম নিতে পারি যেন এই ধরায়।

ভালবাসতে পারি যেন প্রানভরে তারে

দু’চোখ ভরে দেখতে, সে যেন পায় মোরে।

ওরে নিষ্ঠুর নিয়তি !

আর কত জ্বালাবি।

কত আর কাদঁলে ভরবে তোর নদী ?

যতটুকু চোখের জল ফেলেছি আমি

তাতেই ভরে যাবে তোর শুকনো নদী।

নীরব চোখের চাহনির তাপে

পুড়ে যাবে তোর সব অহংকার ;

নীল চোখে আর ডাকিস না আমায়

বাচঁবনা আমি, মরবনা আমি তোর ইশারায়…।।।


About this entry