অলস মনের ক্লান্তি
দিন শেষ হয়ে যায়
রাত আসে নতুন বউ বেশে ;
নির্ঘূম কাটে সারাটা রাত
শুধু তুমি নেই বলে।
রাতের আধাঁর-কে পিছনে ফেলে
রাঙিয়ে দেয় তারাভরা জোৎস্না ;
সময় চলে যায় প্রহরগুনে
শুধু তুমি পাশে নেই বলে ।
রাত শেষ হয়ে যায়
সূর্য উঠে পূর্ব-আকাশে ;
নতুন আলো দেখিনা আর
শুধু তুমি নেই বলে।
পূর্নিমার জোৎস্না, চৈত্রের দুপুর
আশ্বিনের উদোম হাওয়া কিংবা শীতের চাদর ;
সবকিছু-ই বৃথা মনে হয়
শুধু তুমি পাশে নেই বলে…………।।।
About this entry
You’re currently reading “অলস মনের ক্লান্তি,” an entry on আমার কবিতা
- Published:
- মে 14, 2008 / 8:25 pm
- Category:
- Uncategorized
1 Comment
Jump to comment form | comments rss [?] | trackback uri [?]