তুমি বনাম রিফাত
অনেক লিখেছি আমি।
প্রথম প্রেমে লিখেছি, প্রেমে পড়বো বলে লিখেছি
তোমাকে না পেলে লিখব বলেছি ;
অনেক কিছুই লেখা হয়নি
আবার কিছু নষ্ট করে ফেলেছি।
কি করব বলো, তখন তো আর “রিফাত” ছিলনা যে
বলবে আমাকে লিখুন……… আমি যত্ন করে রেখে দিব।
যেমন করে তুমি আমাকে আগলে রাখতে চেয়েছিলে।
তুমি পারনি আমাকে ধরে রাখতে,
যেমন করে রিফাত আমার কবিতা গুলো আগলে আছে।
তাহলে কি আমার কবিতা আমার চেয়েও মূল্যবান ?
হয়তো তাই ! না হলে আমি আজ তোমার কাছে মরে গেছি
কিন্তু কবিতা ঠিক-ই বেচেঁ আছে, থাকবে…………… !
About this entry
You’re currently reading “তুমি বনাম রিফাত,” an entry on আমার কবিতা
- Published:
- মে 14, 2008 / 9:16 pm
- Category:
- Uncategorized
1 Comment
Jump to comment form | comments rss [?] | trackback uri [?]