বলে যাও
এক পা, দু’পা করে উঠেছিলাম নীল পাহাড়ে
অসতর্ক পা দু’টো কিন্তু বুঝতেই পারেনি এত সহজ নয়।
ধীরে ধীরে ওরা উপরের দিকে উঠতে লাগলো
ওদের দৃষ্টি এখন চূড়ার দিকে, নিচের দিকে তাকানোর কোন খেয়াল নেই।
চূড়ায় উঠে পৃথিবীর সব সৌন্দর্য দেখবে বলে ওরা শপথ করেছে
কিন্তু হঠাৎ কি হলো ! আমার ভার পা দু’টো নিতে পারছে না কেনো ?
আমার পা থেকে ধীরে ধীরে মাটি সরে যাচ্ছে, আমার দৃষ্টি এখন নিচের দিকে চলে যাচ্ছে
শত চেষ্টা করেও আর উপরের দিকে তাকাতে পারছিনা।
একি ! কি হল ! আমিতো খুব দ্রুত নিচের দিকে নেমে যাচ্ছি
ঠিক যেমন করে তুমি আমাকে ধীরে ধীরে স্বপ্ন দেখিয়েছিলে ;
বলেছিলে পূর্নিমার চাদঁ এনে দিবে, রাতের সব তারাগুলো দিয়ে আমার ঘর সাজিয়ে দিবে।
কিন্তু কিছুই হয়নি, আজ তুমি হারিয়ে গেলে অচিন দেশে, কিছুই বলে গেলে না
আবার ফিরে আসবে কিনা, আর কি কখনো বলবে না চলো বাধিঁ নতুন ঘর ।
বলবে না এখনো ভালবাসি !
আর আমার পাহাড় চূড়ায় উঠা হলো না, দেখা হলোনা কিছু-ই……………।।।
About this entry
You’re currently reading “বলে যাও,” an entry on আমার কবিতা
- Published:
- মে 15, 2008 / 7:34 pm
- Category:
- Uncategorized
- Tags:
No comments yet
Jump to comment form | comments rss [?] | trackback uri [?]