বেচেঁ আছি

অবশ শরীরের অক্লান্ত পরিশ্রম,

নষ্ট চোখের ব্যর্থ খুঁজে বেড়ানো,

এক হৃদয়হীনার বিরামহীন প্রলাপ,

আর আমরা ভালবেসেছিলাম কিংবা তুমি কিংবা আমি।

কোন্‌টা সত্য এই ব্যর্থতার মাঝে…………?

আমিতো মিথ্যে বলেনি কিছু,

নাকি ! …………বলেছিলাম ?

তুমিহীন বেচেঁ আছি, এটাই শুধু মিথ্যাচার আমার।

বলোতো কেমন আছি আমি, হ্যাঁ ! এখনও বেচেঁ আছি…………!!!


About this entry